

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের মাঝে পানি বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের মাঝে পানি বিতরণ করেন তিনি। ৎ
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিকুল ইসলাম সাগর, আলহাজ্ব উদ্দীন, মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান হিমু, শামীম বিন রফিক, মেহেদী হাসান, তানভীর হোসেন, মো. রবিন খান এবং টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী মূসা, তূর্য সহ অনেকে।
এ বিষয়ে মাহমুদ ইসলাম কাজল বলেন, “শিক্ষক সমাজ জাতির আলোকবর্তিকা। তাঁদের ন্যায্য দাবি বাস্তবায়ন রাষ্ট্রের দায়িত্ব। আমার শিক্ষকরা অনেক কষ্টে থেকে আন্দোলনে আসছেন। আমি তাদের যৌক্তিক দাবি পূরণে সরকারের নিকট দাবি জানাই।
প্রসঙ্গত, শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে সরকারি শিক্ষকদের সমমানের বেতন স্কেল, ইনক্রিমেন্ট ও ভাতা প্রদানে নিয়মিততা, অবসর সুবিধা বৃদ্ধি, পদোন্নতির সুযোগ ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ।
মন্তব্য করুন