

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর হল (পূর্বের শেখ রাসেল হল)-এর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ১৬ শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃতদের মধ্যে দুইজনকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে ছাত্রশিবিরের কর্মী হিসেবে দাবি করা হলেও, বিশ্ববিদ্যালয় ও শাখা ছাত্রশিবির নিশ্চিত করেছে তারা সংগঠনের সঙ্গে যুক্ত নয়।
অভিযুক্ত শিক্ষার্থীরা বলেছে, শিবিরের কোনো কর্মসূচিতে তারা অংশ নেননি এবং রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।
শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা বিভাগীয় নতুন শিক্ষার্থীদের মানসিকভাবে নির্যাতন করেছেন। প্রশাসন ঘটনার প্রাথমিক তদন্ত শেষে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যা ২১ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।
জাবি প্রক্টর অধ্যাপক একে এম রাশিদুল আলম জানিয়েছেন, র্যাগিংয়ের অভিযোগ দ্রুত তদন্ত করে প্রযোজ্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলকে বিভ্রান্তিকর প্রচারণা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন