বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবির সঙ্গে জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জীববিজ্ঞান অনুষদের সঙ্গে জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের দ্যা গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির সমঝোতা স্মারক (গড়ট) ০৮ জুন ২০২৬ তারিখে স্বাক্ষরিত হয়।

বুধবার (১ জুলাই ) উপাচার্য দপ্তরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী মহোদয়ের নিকট চুক্তি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

হস্তান্তর প্রাক্কালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, জাপানের বিশ^বিদ্যালয়ের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে উচ্চশিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠা এবং বৈজ্ঞানিক গবেষণায় কার্যকারিতা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হলো। নোবিপ্রবি ও জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয় অংশীদারিত্বের ভিত্তিতে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা ক্ষেত্রে কাজ করলে ভবিষ্যতে উভয় বিশ্ববিদ্যালয় উপকৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, নোবিপ্রবি ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাহাঙ্গীর সরকার, ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সেলিম হোসেন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জামিউদ্দীন আহমেদসহ বিভাগের শিক্ষকবৃন্দ।

প্রসঙ্গত, সমঝোতা স্মারকে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। শিজুওকা বিশ্ববিদ্যালয়ের দ্যা গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির পক্ষে স্বাক্ষর করেন উক্ত স্কুলের ডিন জুন কোনডো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Congo DR
Scheduled
01 Jul, 10:00 PM
VS
World Cup