বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে নারী শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ফিমেল জিমনেশিয়াম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক জিমনেসিয়াম চালু হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ জিমনেসিয়ামটি শারীরিক শিক্ষা কেন্দ্রের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান।

ওই পোস্টে বলা হয়েছে, ‘প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নারী শিক্ষার্থীদের জন্য চালু হতে যাচ্ছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ফিমেল জিমনেসিয়াম। ডাকসুর উদ্যোগে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে আধুনিক এই জিমনেসিয়াম প্রস্তুত করা হয়েছে। শারীরিক ও মানসিক সুস্থতায় এখন থেকে আরও এক ধাপ এগিয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।’

অন্যদিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য ও ঢাবি শাখা ইসলামী ছাত্রীসংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না মঙ্গলবার বলেন, ‘১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের দ্বিতীয় তলায় মেয়েদের জিমনেশিয়াম স্থাপনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ, ৩০ জুন ২০২৬, জিমনেশিয়ামটির উদ্বোধন হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় সেটি উদ্বোধন করা যায়নি এবং ফরমালি উদ্বোধন ছাড়াও শিক্ষার্থীরা এখান থেকে সেবা নিতে পারবেনা বলেও জানিয়েছেন প্রশাসন। উল্লেখ্য এটি ডাকসুর বিশেষত ডাকসুর ক্রীড়া সম্পাদকের অনেক বড় একটি প্রজেক্ট, প্রায় ৬৫ লাখ টাকা ব্যায়ে এই জিমনেশিয়ামটি নির্মিত হয়েছে!’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Congo DR
Scheduled
01 Jul, 10:00 PM
VS
World Cup