রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে সুফিয়া কামাল হলের ভিপির প্রতিবাদী কর্মসূচির ডাক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৩:৩৮ এএম
কবি সুফিয়া কামাল হলের ভিপি সানজানা চৌধুরী রাত্রী
expand
কবি সুফিয়া কামাল হলের ভিপি সানজানা চৌধুরী রাত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে স্ত্রীকে সঙ্গে নিয়ে খেলা দেখতে যাওয়া এক সাবেক শিক্ষার্থীকে ওই হল থেকে বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদী কর্মসূচির ডাক দিয়েছে কবি সুফিয়া কামাল হলের ভিপি সানজানা চৌধুরী রাত্রী।

এই ঘটনাকে ‘নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে নারী শিক্ষার্থীদের একযোগে ওই হলের মাঠে বসে খেলা দেখার আহ্বান জানিয়েছেন রাত্রী।

রোববার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, রোববার সকাল ৮টায় আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একসঙ্গে শহীদুল্লাহ হল মাঠে বসে উপভোগ করবেন।

পোস্টে রাত্রী লেখেন, “শহীদুল্লাহ হলে সাম্প্রতিক নারীবিদ্বেষী ঘটনার প্রতিবাদে আগামীকাল সকাল ৮টায় আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ আমরা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একসঙ্গে শহীদুল্লাহ হল মাঠে অবস্থান নিয়ে উপভোগ করব।”

তিনি আরও জানান, ম্যাচ শেষে ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা, মর্যাদা ও অবাধ চলাচলের অধিকার নিশ্চিত করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে স্মারকলিপি দেওয়া হবে।

একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষার্থীকে দলে দলে শহীদুল্লাহ হল মাঠে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Algeria VS Austria
Scheduled
28 Jun, 08:00 AM
VS
World Cup