শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিনস এওয়ার্ড পেলেন ঢাবি শিবির নেতা সাজ্জাদ 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পিএম
মু. সাজ্জাদ হোসাইন খাঁন
expand
মু. সাজ্জাদ হোসাইন খাঁন

অসামান্য একাডেমিক অর্জনের সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ ডিনস এওয়ার্ড পেলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবিরের প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন।

আজ বৃহস্পতিবার (৯ই অক্টোবর) সন্ধ্যার পর ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে একাউন্টে শুকরিয়া আদায় করে দেয়া এক পোস্টে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন ।

"অ্যাওয়ার্ড পেয়ে আপনার কেমন অনুভূত হচ্ছে? প্রশ্নের জবাবে মু. সাজ্জাদ হোসাইন খাঁন এনপিবি নিউজকে বলেন," আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া' । আমি বিশ্বাস করি, সততা আর নৈতিকতাকে পুঁজি করে ধারাবাহিক পরিশ্রম কখনো বৃথা যেতে পারে না"

"আমি আমার এই সাফল্যের কৃতিত্ব স্বরূপ মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আমার পিতা-মাতা, আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি অসীম কৃতজ্ঞতা অনুভব করছি"

একই সাথে আল্লাহ তায়ালা যেন আমার আগামীর দিনগুলোকে আরো বেশি সহজ করে দেন তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

ঢাবি শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাত তার ফেসবুক পোস্টে মু. সাজ্জাদ হোসাইন খানকে খুব কাছের ছোট ভাই উল্লেখ করে বলেন, অত্যন্ত মেধাবী, বিনয়ী এবং শার্প একটা ছেলে। ঢাবি ভর্তি পরীক্ষায় খ ইউনিটে ২৯/৩০ তম হয়েছিলো খুব সম্ভব। ল, ইকোনমিকস, আইআর ইত্যাদি তথাকথিত এলিট সাবজেক্ট বাদ দিয়ে আরবী সাহিত্য নিয়ে অনার্স পাশ করেছে। আন্ডারগ্র‍্যাড লাইফেই সাজ্জাদের অনুবাদ এবং মৌলিক সাহিত্য মিলিয়ে বইয়ের সংখ্যা ২০ এর অধিক (এক্সাক্ট সংখ্যা মনে নেই)। গেলো ডাকসুতে গবেষণা সম্পাদক পদে নির্বাচনে দাঁড়িয়ে ৭০০০ এর অধিক ভোট পেয়েও হেরে গিয়েছে। এবং পরিশেষে তার জন্য দোয়া ও শুভকামনা করেন।

উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড হলো একটি সর্বোচ্চ একাডেমিক পুরস্কার যা শিক্ষার্থীদের অসামান্য একাডেমিক অর্জনের জন্য প্রদান করা হয়, মূলত একটি নির্দিষ্ট শিক্ষাবর্ষে সর্বোচ্চ সিজিপিএ (CGPA) অর্জনকারীদের এই পুরস্কার দেওয়া হয়। ডিনস অ্যাওয়ার্ড মূলত ডিনস লিস্ট বা ডিনস মেধা তালিকায় অন্তর্ভুক্তির মাধ্যমে দেওয়া হয়ে থাকে, যেখানে প্রত্যেক বিভাগ থেকে নির্দিষ্ট সংখ্যক সেরা পারফর্মারদের তালিকাভুক্ত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন