শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের ইবি প্রতিনিধি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’ নামক প্লাটফর্ম।

বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত স্মারকলিপি জমা দেন উক্ত নতুন প্ল্যাটফর্মটির প্রতিনিধি দল।

স্মারকলিপিতে বলা হয়, ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’-এর তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে আলোচনা ও পরামর্শ করেছি। তাদের প্রয়োজনীয় ও প্রাণের দাবি, পরিবহন পুলে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস সংযুক্ত করা। এমন সার্ভিস চালু হলে অনেক শিক্ষার্থীর সময় সাশ্রয় হবে এবং শিক্ষার্থীদের সময়গুলো প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হবে। তাই শিক্ষার্থীদের প্রয়োজনে পরিবহন পুলে প্রতি ঘণ্টা বাস সার্ভিস চালু করার অনুরোধ করছি।

এ সময় ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’-এর প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, যে সকল শিক্ষার্থীরা নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে এসে ক্লাস করেন এবং ক্যাম্পাসের যে সকল শিক্ষার্থী শহরে টিউশনি সহ অন্যান্য প্রয়োজনে যাতায়াত করেন। বর্তমান শিডিউল অনুযায়ী তারা অনেক ভোগান্তিতে পড়ছে এবং তাদের সময় অহেতুক নষ্ট হচ্ছে। আমরা সেজন্য পরিহন প্রশাসক স্যারের সাথে দেখা করে শিক্ষার্থীদের ভোগান্তির কথা বলেছি এবং তিনি আশ্বস্ত করেছেন আগামী সাত কার্যদিবসের ভিতরে এটি পরীক্ষামূলকভাবে চালু করবেন। আশা করি এটি চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে এবং শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময় যথাযথভাবে ব্যবহার করতে পারবে।

এবিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, এর আগেও শিক্ষার্থীরা মৌখিক দাবি জানিয়েছিল। ফরমালি আজকে একটা প্রতিনিধি টিম এসে লিখিত দাবি জানিয়েছে। এনিয়ে আমরা অবগত আছি। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন