

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে রাজধানীর স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক রাজিয়া বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে তেজগাঁও কলেজ সংলগ্ন স্বপ্ননিবাস হোস্টেলে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, ওই ছাত্রী তার এক অতিথির সঙ্গে দেখা করতে গেলে হোস্টেল পরিচালক রাজিয়া বেগম অতিরিক্ত এক হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ছাত্রীটিকে মারধর করে কক্ষে আটকে রাখেন। এতে ছাত্রীটি অচেতন হয়ে পড়েন। পরে অন্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিতে চাইলে পরিচালক তাতে বাধা দেন।
ঘটনার খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ভিপি, সূর্যসেন হলের ভিপি ও হাজী মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদকসহ কয়েকজন শিক্ষার্থী শেরেবাংলা থানার সঙ্গে যোগাযোগ করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা থানার ডিউটি অফিসার দ্য ডেইলি ক্যাম্পাস-কে বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায় এবং রাজিয়া বেগমকে আটক করে থানায় আনা হয়। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, তাকে শারীরিকভাবে নির্যাতন ও হেনস্তা করা হয়েছে।
এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
