

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর থেকে একটি অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
কমিটির আহবয়াক সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান, সদস্য সচিব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড.আনিসুর রহমান, অন্যান্য সদস্য আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.কানিজ ফাতেমা কাকলী এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: জুলফিকার মাহমুদ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্বে) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, জবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) বিধি পাস হওয়ার পূর্ব পর্যন্ত নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন করবে।
মন্তব্য করুন