

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন থেকে স্বতন্ত্র ‘ডিইউ ফার্স্ট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন নেওয়া মাহিন সরকার তাঁর প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছেন।
তিনি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আবু বাকের মজুমদারকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহিন সরকার এ সিদ্ধান্ত জানান।
এসময় তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবর্গ এই ডাকসুতে বিজয়ী হলে শিক্ষার্থীদের যোগ্য নেতৃত্ব পাবে বলে মনে করি। সেই প্রেক্ষিতে আমি আমার পুরো সমর্থন আবু বাকের মজুমদারকে দিয়ে দিলাম।’
তিনি তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদেরও আবু বাকের মজুমদারকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে অংশগ্রহণের কারণে মাহিন সরকারকে পূর্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কার করা হয়েছিল।
মন্তব্য করুন
