

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবদুল কাদের সম্প্রতি এক পোস্টে তিনি লেখেন—‘ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই’। আবদুল কাদেরের এমন আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে।
এ ঘটনার পর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম কাদেরের পাশে থাকার আশ্বাস দিয়ে ফেসবুকে পোস্ট দেন। তিনি লিখেন, ‘কাদের তোমাকে কথা দিচ্ছি, রাজাকার, আলবদর, আলশামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে, ইনশা আল্লাহ। আলবদর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। সাইবার বুলিংয়ের জন্য প্রশিক্ষিত শিবিরের নেতা-কর্মী, গুপ্তবাহিনী, সমর্থক, সাথীবৃন্দ, জনশক্তি দ্বারা শুধু সচেতন নারী নেতৃত্বই নয়, বিরোধী মতাদর্শের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। এদের চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, সেই দাবি করছি। সময়ের পরিক্রমায়, অপরাধীদের বিচার সুনিশ্চিত।’
আবদুল কাদেরের অভিযোগ, রাজাকার নিয়ে প্রকাশ্যে কথা বলায় তাকে লক্ষ্য করে অপপ্রচার চলছে। এমনকি তার বাড়িতে গিয়ে মাকেও অপমান করা হচ্ছে। ফলে তিনি আতঙ্কে রয়েছেন। নিজের পোস্টে তিনি লিখেছেন—‘আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।’
উল্লেখ্য, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় নয় দফা দাবি তুলে আলোচনায় আসেন আবদুল কাদের। সরকারবিরোধী আন্দোলনের সময় সাতজন সমন্বয়ক আটক হলে আন্দোলনের কর্মসূচি তিনি সংবাদমাধ্যমে জানাতেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মপ্রকাশ করা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
মন্তব্য করুন
