

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: ইব্রাহিম খলিল সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি নাহিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনস্থ সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আশিক উর রহমান।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম এবং মৃত্তিকা,পানি ও পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম।
কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি সানজিদা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হাসান, অর্থ সম্পাদক জাহিদা সুলতানা রিমা, দপ্তর সম্পাদক মাহমুদ শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মারুফ আহম্মেদ ।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন ইউসুফ সাদিক, মেহেদী হাসান এবং সোহান সাকিব। ফলাফল ঘোষণার সময় সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন