

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র কুরআন শরিফ অবমাননার অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের সিদ্ধান্তও নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত অপূর্ব পালকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে।
এর আগে শনিবার (৪ অক্টোবর) ক্যাম্পাসে পবিত্র কুরআন শরিফ অবমাননার ঘটনায় অপূর্ব পালকে হাতে-নাতে ধরে ফেলে কয়েকজন শিক্ষার্থী। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার সময় সাধারণ শিক্ষার্থীরা যে ধৈর্য, সংযম ও সচেতনতার পরিচয় দিয়েছে-তা প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এমন অবমাননাকর কর্মকাণ্ডের প্রতি শূন্য সহনশীলতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
