বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইম ইউনিভার্সিটিতে ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৯ এএম
প্রাইম বিশ্ববিদ্যালয়ে Empowering Careers through Freelancing and Digital Skills” শীর্ষক সেমিনা
expand
প্রাইম বিশ্ববিদ্যালয়ে Empowering Careers through Freelancing and Digital Skills” শীর্ষক সেমিনা

প্রাইম বিশ্ববিদ্যালয়ের ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং ক্লাব এবং জেনুইটি সিস্টেম লিমিটেড-এর যৌথ উদ্যোগে ‘Empowering Careers through Freelancing and Digital Skills’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

বুধবার (৮ এপ্রিল) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

ডিজিটাল স্কিল, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন, এবং আউটসোর্সিং খাতে সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুর রহমান এবং জেনুইটি সিস্টেম লিমিটেড-এর এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোঃ রেজাউল হুদা রেজা।

সেমিনারের মূল বক্তা উপস্থিত ছিলেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ ও টেলনেট কমিউনিকেশন লিমিটেডের হেড অব এনওসি মোহাম্মদ ইকবাল হোসাইন এবং স্বনামধন্য গ্রাফিক ডিজাইনার ও টপ-রেটেড ফ্রিল্যান্সার এ. মাহমুদ উমর।

তারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তোলার বাস্তব অভিজ্ঞতা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মার্কেটে কাজ করার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং ক্লাবের কনভেনার আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানের সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোস্তাফা কামাল।

এছাড়া অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, কুইজ প্রতিযোগিতা এবং শেষে ক্রেস্ট প্রদান ও ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন