শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই-আগস্টে শহীদ সাজিদের কবর জিয়ারত করলেন জবি উপাচার্য 

জবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১১:০১ পিএম
জবি শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ এবং নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
expand
জবি শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ এবং নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করেছেন জবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি প্রতিনিধি দল টাঙ্গাইলে শহীদ সাজিদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সকাল সাড়ে ৮টায় তারা যাত্রা শুরু করেন এবং সেখানে পৌঁছে শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত করেন। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

কবর জিয়ারতের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জকসু ও অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গর্বিত সন্তান। তার আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

উল্লেখ্য, জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ হয়েছিলেন ইকরামুল হক সাজিদ। তিনি ৪ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে ১৪ আগস্ট রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন