শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার বড় সুখবর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পিএম
বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো অস্ট্রেলিয়া
expand
বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো অস্ট্রেলিয়া

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল অস্ট্রেলিয়া। ভারত ও চীনকে পেছনে ফেলে বাংলাদেশকে প্রথমবারের মতো স্টুডেন্ট ভিসায় সর্বোচ্চ অ্যাসেসমেন্ট লেভেল-১ এ উন্নীত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ সিদ্ধান্তের ফলে এখন থেকে অস্ট্রেলিয়ায় পড়াশোনার স্বপ্ন পূরণ হবে আগের তুলনায় সহজ, দ্রুত ও কম খরচে।

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীদের চাহিদা বাড়ছিল। তবে ভিসার জটিলতায় পড়তে হচ্ছিল অনেককে। ২০১৮ সাল থেকে বাংলাদেশ ছিল লেভেল-৩ এ, যা শিক্ষার্থীদের জন্য নানা ধাপ ও ব্যয়বহুল প্রক্রিয়ার বাধা তৈরি করেছিল।

নতুন নিয়মে শুধু ভিসার প্রক্রিয়াই সহজ হয়নি, বরং স্পন্সরশিপের ঝামেলাও অনেক কমে গেছে। নিয়ন্ত্রণে থাকবে টিউশন ফিও। পাশাপাশি উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির শর্তও তুলনামূলকভাবে শিথিল হবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর বা এর পর জমা দেওয়া সকল ভিসা আবেদনের ক্ষেত্রেই এ নিয়ম কার্যকর হবে।

এখন বাংলাদেশ লেভেল-১ এ উন্নীত হলেও ভারত ও চীন রয়েছে লেভেল-২ এ। ফলে অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি এক ঐতিহাসিক সুযোগ হয়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন