

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ছাত্রত্ব শেষ হওয়ার পরেও অবৈধভাবে হলে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের সদস্য সচিব মনসুর আহমেদ রাফির বিরুদ্ধে।
জানা যায়, রাফি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের ৩৩২ নং কক্ষে থাকেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, গত ৩০ জুলাই তারিখে হাজী মুহম্মদ মুহসীন হলে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৭ আগস্টের মধ্যে হল ছাড়ার নোটিশ দেওয়া হয়।
সেখানে বলা হয়, "প্রভোস্ট কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থীর পরিক্ষা সম্পন্ন ও ফলাফল প্রকাশিত হয়েছে, তাদেরকে আগামী ৭ আগস্টের মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা যাচ্ছে।"
তবে নোটিশ দেওয়ার পরে রাফিসহ অনেকেই হল ছাড়েননি বলে জানা গেছে। এমনকি ডাকসুর সময়েও রাফি হলে থাকতেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
অভিযোগের বিষয়ে রাফি বলেন, আমি নোটিশ পাওয়ার পরপরই হল ছেড়ে দিয়েছি। এখন মাঝেমধ্যে এসে থাকা হয়। অনেকসময় বন্ধুবান্ধবদের সাথে থাকি। কিন্তু নিয়মিত হলে থাকি না।
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ দিয়েছি। তাদের জুলাই গণঅভ্যুত্থানে অবদান অনেক বেশি। এখন ডাকসুর পরে অনেক ডাকসু প্রতিনিধিরাও ছাত্রত্ব শেষ হওয়ার পরে হলে থাকছেন। সবকিছু মিলিয়ে তাদের সদিচ্ছা না থাকলে হল ছাড়বে না।
রাফির বিষয়ে তিনি বলেন, কোন স্পেসিফিক ব্যক্তির বিষয়ে আমার জানা নেই। এ নোটিশ ওই সেশনের সবার জন্য প্রযোজ্য। আমরা নোটিশ দেওয়ার পরও কেউ হল ছাড়তে না চাইলে আমরা তো জোর করে বের করে দিতে পারি না।
মন্তব্য করুন