

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের বাড়ি থেকে নিয়ে আসা খাবার সংরক্ষণ করার জন্য ডাকসুর জিয়া হল সংসদের সার্বিক সহযোগিতায় সামাজিক সংগঠন ইনসাফ এর পক্ষ থেকে ফ্রিজটি উপহার দেওয়া হয়।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জিয়া হলের প্রাধ্যক্ষ ড. মো. নাজমুল হোসাইন এটি উদ্বোধন করেন।
এ সময় জিয়া হল সংসদের ভিপি মো. মহিউদ্দিন (মাহবুব তালুকদার) জিএস আসিফ ইমাম সহ হল সংসদের অন্যান্য সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে জিয়া হলের প্রাধ্যক্ষ ড. মো. নাজমুল হোসাইন বলেন ইনসাফ একটি সামাজিক সংগঠন এবং আমাদের হলের শিক্ষার্থীদের সুবিধার্থে ফ্রিজটি উপহার দিয়েছে।
তিনি বলেন ফ্রিজটি আমাদের হলের মেসের মধ্যে রাখা হবে এবং সকলে তা উন্মুক্তভাবে ব্যবহার করতে পারবে।
ভিপি মাহবুব তালুকদার বলেন,শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা ছুটির সময় বাড়িতে গেলে আমাদের মা-বোনেরা যে সকল খাবার তৈরি করে দেন সেগুলো সংরক্ষণ করা সম্ভব হয় না,আশা করি এই সমস্যাটা কিছুটা হলেও দূরীভূত হবে।
মন্তব্য করুন