সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবসর সুবিধার টাকা পেতে নতুন নির্দেশনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১২:৩০ পিএম
অবসর সুবিধা বোর্ড
expand
অবসর সুবিধা বোর্ড

অবসর সুবিধা বোর্ডে চলতি বছরের জুলাই পর্যন্ত জমা হওয়া আবেদনগুলোর মধ্যে যারা এখনো অবসর সুবিধা পাননি, তাদের টাকা পেতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্টদের একাধিক কাগজপত্র জমা দিতে হবে।

সম্প্রতি অবসর সুবিধা বোর্ডের পরিচালক ড এস এম আলমগীর কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার তথ্য অনুযায়ী, শিক্ষক/কর্মচারীর ব্যাংক হিসাব সচল করে হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট, এনআইডি কপি, এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার দিতে হবে। মৃত্যুজনিত আবেদনের ক্ষেত্রে অনলাইন মৃত্যু সনদ, ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ক্ষমতা হস্তান্তর পত্র, ওয়ারিশ সনদ, নমিনির ব্যাংক হিসাব সচল করে হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট, নমিনির এনআইডি ও নমিনির (নিজ) এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার দিতে হবে। এ ছাড়া ইনডেক্স নাম্বার, আবেদন আইডি নাম্বার এবং জমার তারিখ উল্লেখ করতে হবে।

রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের প্রবাসী কল্যাণ ভবনের অবসর সুবিধা বোর্ডের অফিসে এসব কাগজপত্র জমা দিতে হবে। স্কুলের শিক্ষকদের ১৪১৫ ও ১৪২১, কলেজ ও কারিগরি শিক্ষকদের ১৪১৬ ও ১৪২১, মাদ্রাসার জন্য ১৪১৩ ও ১৪২১ নম্বর কক্ষে কাগজপত্র জমা দিতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন