

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১২ নভেম্বর।
রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসব সিদ্ধান্তের সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
সুপারিশ অনুযায়ী, ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গ্রহণ করা হবে। আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের আরও ছয়টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রগুলো হলো-ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
তবে ভর্তি পরীক্ষার বিস্তারিত নির্দেশনা, আবেদনযোগ্যতা, আসনসংখ্যা ও চূড়ান্ত সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হবে।


