

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে তাদের দাবিসমূহ নিয়ে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,শিক্ষকদের বেতন-ভাতার কাঠামো মানবিক বিবেচনায় পর্যালোচনা করা হচ্ছে। বিশেষ করে বাড়িভাড়া সংক্রান্ত দাবিটি খুবই যৌক্তিক এবং তা নিয়ে সরকারের আন্তরিকতা রয়েছে।
বর্তমানে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা তিনটি প্রধান দাবি তুলে ধরেছেন: মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, যা সর্বনিম্ন ৩ হাজার টাকা হওয়া উচিত, চিকিৎসা ভাতা বৃদ্ধি করে দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা
সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব রেহানা পারভীন জানান, দাবিগুলো আমলে নিয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন,অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশের বাইরে থাকলেও, বিষয়টি অগ্রাধিকারে রাখা হয়েছে এবং নিরলসভাবে কাজ চলছে।
তিনি আরও যোগ করেন, আমরা শিক্ষকদের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত। আলোচনার মাধ্যমে এসব দাবির যৌক্তিক সমাধান হবে বলে আশা করি। কিছু দিনের মধ্যেই নতুন জাতীয় বেতন স্কেল আসছে, সেখানে এই দাবিগুলোর প্রতিফলন দেখা যেতে পারে।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, সবার দাবি-দাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতাও বিবেচ্য। আমরা চাই এমন একটা সমাধান হোক যা টেকসই এবং সবার জন্য গ্রহণযোগ্য হয়।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন বেতন কাঠামোতে এসব দাবি ধাপে ধাপে বাস্তবায়নের সুযোগ থাকবে।
সচিব রেহানা পারভীন আন্দোলনকারীদের প্রতি শান্তিপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার ইতিবাচক মনোভাব নিয়ে বিষয়গুলো দেখছে। সময় দিন, আস্থার জায়গা তৈরি করুন। আমাদের চেষ্টার ফল শিগগিরই দেখা যাবে।
মন্তব্য করুন
