

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ সালের টাইমস হায়ার এডুকেশন (THE) র্যাঙ্কিং-এ বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিবেশী দেশ ভারত ২৭টি এবং পাকিস্তান ৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
তবে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এই সেরা ৮০০-এ স্থান করতে পারেনি।
তালিকায় ভারতের মধ্যে শীর্ষে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা অবস্থান অর্জন করেছে কায়েদ ই আজম বিশ্ববিদ্যালয়। মোট আটটি পাকিস্তানি বিশ্ববিদ্যালয় সেরা ৮০০-এ জায়গা পেয়েছে।
বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেরা ৮০০-এ না থাকলেও ৮০১–১০০০ র্যাঙ্কের মধ্যে রয়েছে। এরপরের অবস্থানগুলোতে আছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
১০০১–১২০০ র্যাঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পঞ্চম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ষষ্ঠ, বুয়েট সপ্তম, ব্র্যাক বিশ্ববিদ্যালয় অষ্টম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) দশম।
এর বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত।
মোট ২৮টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় এই তালিকায় এসেছে, যার মধ্যে ১৯টি সরাসরি র্যাঙ্কিং পেয়েছে এবং ৯টি রিপোর্টার হিসেবে নাম প্রকাশিত হয়েছে। তবে সবগুলো বিশ্ববিদ্যালয় ৮০০-এর বাইরে রয়েছে।
র্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীসহ একাধিক সূচকের ভিত্তিতে।
বিশ্বব্যাপী ৩,১১৮টি বিশ্ববিদ্যালয়কে এইবারের র্যাঙ্কিংয়ে স্থান দেওয়া হয়েছে। শীর্ষস্থানগুলো দখল করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT), এবং যৌথভাবে প্রিন্সটন ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।
মন্তব্য করুন
