সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়েছে সরকার

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১২:৩৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়ে সব জেলায় চিঠি দিয়েছে প্রাথমিক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ঝুঁকিপূর্ণ ভবন এবং দীর্ঘ ২৫ বছর যাবৎ যেসব বিদ্যালয়ে ভবন নির্মাণ হয়নি সে সব বিদ্যালয়ের তথ্য চাওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ২৪ মের মধ্যে এসব বিদ্যালয়ের তালিকা নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে।

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ পরিচালিত হয়ে থাকে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো অবকাঠামোগত নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও এই ভবনে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে এবং দীর্ঘ ২৫ বছর যাবৎ যেসব বিদ্যালয়ে ভবন নির্মাণ হয়নি সে সব বিদ্যালয়ের তথ্যসহ তালিকা জরুরিভিত্তিতে পাঠানো প্রয়োজন।

চিঠিতে ঝুঁকিপূর্ণ ভবন তালিকায় অন্তর্ভুক্তির জন্য বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করা হয়।

বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন

বিদ্যালয়ের যে সব ভবন অতি পুরাতন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, ভবনের কলাম, বীমে, ছাদে ফাটল রয়েছে, ভূমিকম্প কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, ভবনের কলাম, বীমের, ছাদের প্রাস্টার উঠে রড বেরিয়ে পড়েছে অথবা কমিটির অকেজো ঘোষিত হয়েছে এরকম ভবন।

টিনশেড ভবন

যেসব বিদ্যালয়ে আলাদা টিনশেড ঘর, ভবন অথবা অস্থায়ী টিনশেড ঘর রয়েছে সে সব ঘর, ভবনের কক্ষ নতুনভাবে নির্মাণযোগ্য (রিপ্লেসমেন্ট)।

এমন পরিস্থিতিতে, অবকাঠামো উন্নয়নের জন্য যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে এবং দীর্ঘ ২৫ বছর যাবৎ যেসব বিদ্যালয়ে ভবন নির্মাণ হয়নি সে সব বিদ্যালয়ের জেলাভিত্তিক তথ্যসহ তালিকা জরুরিভিত্তিতে আগামী ২৪ মের মধ্যে সংযুক্ত ছক মোতাবেক সফট কপি (ইমেইল: [email protected]) এবং হার্ড কপি নিম্নস্বাক্ষরকারী বরাবরে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন