রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হামিমকে চ্যালেঞ্জ শিবির নেতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বহিষ্কৃত নেতা শেখ তানভীর বারী হামিম ডাকসু নেতাদের কার্যক্রম নিয়ে সমালোচনা মূলক ফেসবুক পোস্ট দিয়েছেন। এতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শিবির নেতা ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হাসান আল মারুফ।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ৩৮ মিনিটে হামিম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ডাকসুর কার্যক্রম নিয়ে সমালোচনা করেন।

হামিম তার পোস্টে লেখেন, ‘ডাকসু নেতৃবৃন্দকে বলি - নিজেদের অপারগতা স্বীকার করুন। আনফিট বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করবে আর তাদের দেয়া ভোটের বড়াই করবেন হেলিকপ্টার চড়ে সারাদেশে জামায়াতের পক্ষে, এ জন‍্য শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে ভোট দিতে এসেছিলেন না।’

হামিম পোস্টে আরও লেখেন, ‘কাজ করার সক্ষমতা না থাকলে শিক্ষার্থীদের প্রতিশ্রুতির লম্বা লিস্ট দিয়েছিলেন কেন? এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক সহজ-সরল মানসিকতাকে পুঁজি করে বিভিন্নজনের বিরুদ্ধে মিথ‍্যা ন‍্যারেটিভ দাঁড় করিয়ে, মিথ‍্যাচার করে, কমেন্টবক্সে আজেবাজে গালি দিয়ে মত প্রকাশের পথকে রুদ্ধ করে, নিজেদের অপারগতা স্বীকার না করে এক মাস-দুই মাস- তিন মাস ও টিকে থাকা যায়। কিন্তু, শিক্ষার্থীরা সব দেখছে আর বিবেককে প্রশ্ন করছে , কাগজে-কলমে সব বুঝিয়ে দেয়ার প্রস্তুতি গ্রহণ করছে …….’

হামিমের পোস্টে শিবির নেতা মারুফ কমেন্টে, হামিমকে চ্যালেঞ্জ করেন।

উত্তরে মিফতাহুল লেখেন, ‘ভাই, জাতীয়তাবাদী ছাত্রদলকে অনুরোধ করব ডাকসুতে বিসিবি, সিটি কর্পোরেশন ও জেলা প্রসাশনের মতো এ্যাডহক কমিটি কিংবা প্রশাসক নিয়োগ দেয়ার জন্য মাননীয় সাব অল্টার্ন (পলিটিক্যাল মেটাফর) প্রধানমন্ত্রীকে আহবান জানিয়ে একটি পত্র লিখুন।’

‘ভিসি বিএনপির শিক্ষা সম্পাদক, ট্রেজারর, প্রোভিসিদ্বয়, সকল হলের প্রভোস্ট, ডিন সবাই বিএনপির। ডিসিশন ইম্প্লিমেন্ট করার সকল বডি সেইটা হোক সিনিয়র ম্যানেজমেন্ট কমিটি, ডিনস কমিটি, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি, ট্রেজারার অফিসের কাঠামোগত অসহযোগিতা, প্রশাসনিক লাল ফিতার দৌরাত্ন তৈরি করে বিএনপি প্রশাসনের নগ্নতা শিক্ষার্থীদের সামনে উন্মুক্ত।’

উত্তরে মিফতাহুল লেখেন, ‘ভাই, জাতীয়তাবাদী ছাত্রদলকে অনুরোধ করব, ডাকসুতে বিসিবি, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের মতো অ্যাডহক কমিটি কিংবা প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য মাননীয় সাব-অল্টার্ন (পলিটিক্যাল মেটাফর) প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে একটি পত্র লিখুন।’

তিনি আরও বলেন, ‘ভিসি বিএনপির শিক্ষা সম্পাদক, ট্রেজারার, প্রো-ভিসিদ্বয়, সকল হলের প্রভোস্ট, ডিন – সবাই বিএনপির। ডিসিশন ইমপ্লিমেন্ট করার সকল বডি – সেটা হোক সিনিয়র ম্যানেজমেন্ট কমিটি, ডিনস কমিটি, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি, ট্রেজারার অফিসের কাঠামোগত অসহযোগিতা, প্রশাসনিক লাল ফিতার দৌরাত্ম্য তৈরি করে বিএনপি প্রশাসনের নগ্নতা শিক্ষার্থীদের সামনে উন্মুক্ত।’

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়। এ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করে পরাজিত হন শেখ তানভীর বারী হামিম। অন্যদিকে ছাত্রশিবিরের প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন