শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বড় সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পিএম
expand
বড় সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিনের আন্দোলনের পর বড় সুখবর পাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয় তাদের বাড়িভাড়া ভাতা শতাংশ হারে বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

জানা গেছে, আগামী রোববার (৫ অক্টোবর) এই প্রস্তাব পাঠানো হবে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা শতাংশ হারে দেওয়ার প্রস্তাবের ফাইল ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আলাদাভাবে প্রস্তাব জমা দেবে।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুটি ফাইলে অনুমোদন দিয়েছেন। এখন তা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো হবে। দুর্গাপূজার দুই দিনের ছুটি ও সাপ্তাহিক বন্ধের পর প্রথম কর্মদিবস রোববার (৫ অক্টোবর) প্রস্তাবটি পাঠানো হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ওপর শতাংশ হারে প্রদানের প্রস্তাব করা হচ্ছে। বাড়িভাড়া ভাতার হার চার ধরনের হতে পারে—৫, ১০, ১৫ ও ২০ শতাংশ। চূড়ান্ত কত শতাংশ হারে দেওয়া হবে, তা অর্থ মন্ত্রণালয় নির্ধারণ করবে। যেটি অনুমোদন করবে, সেটিই কার্যকর হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন