বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির সূর্য সেন হলে হল সংসদের ফ্রিজ উপহার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
সূর্য সেন হলে শিক্ষার্থীদের জন্য ইনসাফ-এর সহায়তায় ফ্রিজ উপহার প্রদান করেছে হল সংসদ নেতৃত্ব।
expand
সূর্য সেন হলে শিক্ষার্থীদের জন্য ইনসাফ-এর সহায়তায় ফ্রিজ উপহার প্রদান করেছে হল সংসদ নেতৃত্ব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলে শিক্ষার্থীদের জন্য ইনসাফ-এর সহায়তায় ফ্রিজ উপহার প্রদান করেছে হল সংসদ নেতৃত্ব।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পবিত্র জুমার নামাজের পরে ফ্রিজটি উপহার দেওয়া হয়।

হল প্রাধ্যক্ষ রফিকুল ইসলাম ফ্রিজ সহায়তায় জড়িত থাকা সকলকে ধন্যবাদ দিয়ে বলেন, মা-বোনরা শিক্ষার্থীদের জন্য খাবার পাঠাতে পারতো না। এই সমস্যার পুরোপুরি সমাধান হয়তো হয়নি, কিন্তু আমরা শুরু করতে পেরেছি এটা একটি ভালো দিক। হল প্রশাসনের তত্বাবধানে ফ্রিজটি থাকবে। সবার জন্য উন্মুক্ত থাকবে।

এজিএস মহিউদ্দিন খান বলেন, যেসব কারণে ডাকসু ও হল সংসদ নির্বাচন দরকার ছিল, তা এখন ধীরে ধীরে প্রতিয়মান হচ্ছে। সামনের দিনেও আমরা এমন মৌলিক সমস্যাগুলো নিয়ে কাজ করে যাবো।

ভিপি আজিজুল হক বলেন, হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই দাবি পূরণের জন্য সূর্য সেন হলের অ্যালামনাইদের সাথে যোগাযোগ করে ইনসাফ এর সহায়তায় আমরা ফ্রিজটি নিয়ে আসি। এসময়, তিনি শিক্ষার্থীদের জন্য অতিদ্রুত ফুড সাপোর্ট প্রোগ্রাম নিয়ে আসার কথা বলেন।

ইনসাফ এর উপদেষ্টা হাবিবুল্লাহ বলেন, হলের ছাত্রদের জন্য বাবা-মারা অনেক সময় খাবারদাবার দেয়। কিন্তু, সংরক্ষণের অভাবে তারা মায়ের দেওয়া খাবার বাড়ি থেকে এনে খেতে পারে না। ফ্রিজে রেখে যদি তারা মায়ের যত্নে রান্না করা খাদ্য সংরক্ষণ করে খেতে পারে, তাহলে তাদের শারিরীক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup