বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে ঢাকায় এবং ফেনীতে দুটি কলেজের নামকরণ করা হয়েছে। সেই সাথে টাঙ্গাইল এবং রাজশাহীর দুটি কলেজের নামও সংশোধন করা হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গতবছরের ২৯ ডিসেম্বর নির্দেশনার আলোকে অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

এতে আরও বলা হয়, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, পল্লবী, মিরপুর–এর নাম পরিবর্তন করে শহীদ জিয়া মহিলা কলেজ, পল্লবী, মিরপুর, ঢাকা করা হয়েছে। বাসাইল ডিগ্রি কলেজ, বাসাইল, টাঙ্গাইল এখন থেকে বাসাইল এমদাদ হামিদা কলেজ, বাসাইল, টাঙ্গাইল নামে পরিচিত হবে। এছাড়া সালেহা-ইমারত ডিগ্রি কলেজ, বাগমারা, রাজশাহী–এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সাঁকোয়া কলেজ, বাগমারা, রাজশাহী। অন্যদিকে ফুলগাজী মহিলা কলেজ, ফেনী–এর নতুন নাম হয়েছে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ, ফেনী।

এছাড়া সংশ্লিষ্ট সব অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরকে এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধও জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Czechia VS South Africa
85'
1 - 1
6' Michal Sadílek
World Cup