বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুবি ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে আঞ্চলিক সংগঠন 

কুবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে আঞ্চলিক সংগঠন
expand
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে আঞ্চলিক সংগঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন আঞ্চলিক সংগঠনের শিক্ষার্থীরা।

শুক্রবার (৩০ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বুথ বসায় সংগঠনগুলো।

বিশ্ববিদ্যালয় ও নগরীর বিভিন্ন কেন্দ্রে ভর্তি পরীক্ষার্থীদের জন্য এবং সাথে আসা অভিভাবকদের জন্য খাবার পানি, হালকা খাবার, বিশ্রামের জায়গা এবং তথ্য সহায়তা প্রদান করেছে এসব সংগঠন।

বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের সহায়তায় সংগঠনগুলো নিজেদের ব্যানারে সেবা প্রদান করেছে। কেন্দ্রের বাইরে বুথ বসিয়ে সক্রিয় ছিলো জেলা ও বিভাগভিত্তিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনগুলো।

এসব সংগঠনের স্বেচ্ছাসেবকরা পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেছে। কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক সেবা দেওয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন কেন্দ্রের বাইরে আঞ্চলিক ও বিভাগীয় সংগঠনগুলো পরীক্ষার্থীদের জন্য পানি, কলম, বিস্কিট ও স্যালাইন বিতরণ করছে। পাশাপাশি, দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্য ছিল বসার ব্যবস্থা।

লক্ষ্মীপুর স্টুডেন্ট ক্লাবের সভাপতি মনছুর আলম অন্তর বলেন, ‘ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা এবং শহরের কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের বসার ব্যবস্থা এবং খাবার পানি বিতরণ করা হয়েছে। আমাদের কার্যক্রম বি ইউনিট ও সি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়ও চলমান থাকবে।’

অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, আঞ্চলিক সংগঠনগুলো আন্তরিকতার সঙ্গে তাদের আবাসন সহ নানা সহায়তা করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X