শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিউপির শিক্ষার্থীকে ধর্ষণ: রোজারিও গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০১:৪১ পিএম
প্রধান আসামি সোহেল রোজারিও
expand
প্রধান আসামি সোহেল রোজারিও

সাভারে টিউশন থেকে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত দেড়টার দিকে গাজীপুরের কালিগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার ভোরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

৩৭ বছর বয়সী সোহেল রোজারিও সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা।

এর আগে তার সহযোগী মিঠু বিশ্বাস (৪৪)কে গ্রেপ্তার করা হয় এবং সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অপর আসামি বিপ্লব রোজারিও (৪০) ধরতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে। ভুক্তভোগী তরুণী প্রধান আসামি হিসেবে সোহেল রোজারিওকে উল্লেখ করে তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং-১৯ দায়ের করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ঘটনার পর প্রধান আসামিসহ দুই সহযোগী পলাতক ছিলেন।

জেলা পুলিশের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার থানা যৌথভাবে অভিযান চালিয়ে সোহেল রোজারিওকে কালিগঞ্জ থেকে এবং মিঠু বিশ্বাসকে তেজগাঁও তেঁজকুনিপাড়া থেকে গ্রেপ্তার করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন