

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় দু’জন সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ।
তাদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী।
তিনি জানান, প্রাথমিক তদন্তে দুইজনকে চিহ্নিত করা গেছে। তাদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
হত্যার কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতের মাধ্যমে জুবায়েদকে হত্যা করা হয়েছে।
বিল্ডিংয়ের সব বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং আশা করা হচ্ছে দ্রুতই ঘটনার মূল রহস্য উদঘাটন হবে।
ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজেও দুই যুবককে দেখা গেছে। বিকেল ৪টা ৩৯ মিনিটে বংশালের নূরবক্স রোডের মকথা এলাকায় কালো টি-শার্ট পরা ও পিঠে কালো ব্যাগ বহনকারী দুই ব্যক্তিকে দ্রুত দৌড়ে বংশাল রোডের দিকে যেতে দেখা যায়। পুলিশ ধারণা করছে, তারাই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে নূরবক্স রোডের একটি ভবনে টিউশনির উদ্দেশ্যে গেলে ভবনের নিচতলায় ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ।
আহত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিনি তৃতীয় তলায় গিয়ে লুটিয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়।
মন্তব্য করুন
