

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর কলাবাগান এলাকায় স্ত্রীকে হত্যা করার পর হাত-পা বেঁধে রক্তাক্ত মরদেহ ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
ডিসি তালেবুর রহমান জানান, কলাবাগান থানার পুলিশ হত্যাকারী স্বামীকে গ্রেফতার করেছে। তবে কখন এবং কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে রমনা বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে ঘটনা সম্পর্কিত আরও তথ্য জানাবেন।
মাসুদ আলম জানান, কলাবাগান এলাকা থেকে গত সোমবার রাতে এক গৃহবধূর মরদেহ একটি ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারকালে শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা যায়।
ঘটনার পর থেকে স্বামী বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে কলাবাগান থানার পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
মন্তব্য করুন
