শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বারিধারা থেকে মাদকসহ সেলিম প্রধান গ্রেপ্তার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পিএম আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম
ক্যাসিনোকাণ্ডের আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধান
expand
ক্যাসিনোকাণ্ডের আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধান

রাজধানীর বারিধারা এলাকায় বিশেষ অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ক্যাসিনোকাণ্ডের আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধান।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বারিধারার একটি সিসা বার থেকে মাদক ও বিপুল পরিমাণ সিসা সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আল আমিন হোসাইন। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে ৬.৭ কেজি সিসা, ৭টি স্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জামসহ ৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে সেলিম প্রধানও আছেন। বারিধারার ১২ নম্বর রোডে ‘নেক্সাস ক্যাফে’ নামে সিসার ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।

উল্লেখ্য, ২০১৯ সালে র‌্যাব সেলিম প্রধানের বিভিন্ন বাসায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো খেলার সরঞ্জাম, সিসা এবং অবৈধভাবে সংগ্রহ করা হরিণের চামড়া উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মানি লন্ডারিংসহ একাধিক মামলা দায়ের হয়। এসব মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। তবে জামিনে মুক্তির পর তিনি আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

থানা পুলিশের তথ্যানুযায়ী, বর্তমানে সেলিম প্রধানের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে রয়েছে— ২০২৩ সালে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে দায়ের করা দুর্নীতির মামলা, ঢাকার যুগ্ম মহানগর দায়রা আদালতে মাদক মামলা এবং ঢাকার ৩য় অতিরিক্ত দায়রা ও বিশেষ ট্রাইব্যুনালে মানি লন্ডারিং মামলা। এছাড়া রূপগঞ্জ থানায় ২০২৪ সালে দায়ের করা চাঁদাবাজির মামলা এবং চলতি বছরের মার্চ মাসে ভাঙচুর ও লুটপাটের মামলাও আদালতে প্রক্রিয়াধীন।

অভিযোগ রয়েছে, রাজধানীর বিভিন্ন স্পা ও বিউটি পার্লারের আড়ালে তিনি ভিআইপিদের কাছে নারী সরবরাহ করতেন। এসব নারীরা অতিথিদের বিনোদনের ব্যবস্থা করতেন। একই সঙ্গে সিলেটে অবৈধ পাথর উত্তোলন এবং ভারতীয় গরু চোরাচালানের সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে সূত্র জানায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন