শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৬:২২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার গুলশান-২ এলাকার দুটি পৃথক স্পা সেন্টারে গুলশান থানা-পুলিশের অভিযানে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, ব্যবসার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড এবং অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুটি স্পা সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র রাজধানীর অভিজাত এলাকায় কয়েকটি স্পা সেন্টার পরিচালনা করে আসছিল। এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা ও সৌন্দর্যচর্চার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ ছিল। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের পক্ষ থেকেও এ বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ পাওয়া যায়।

রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে কোনও ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অভিযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন