শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বোরকা পরে জুয়েলারি দোকান কেটে ৫০০ ভরি সোনা চুরি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ পিএম আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১২:১৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর মালিবাগ এলাকার একটি শপিংমলে চুরির ঘটনা ঘটেছে, যেখানে দুর্বৃত্তরা ৫০০ ভরি সোনা লুটেছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চোরচক্রের দুইজন বোরকা পরে এসে জুয়েলারি দোকানের তালা কেটে চুরি চালিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনা ঘটে বুধবার (৮ অক্টোবর) রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিংমল-এর ‘শম্পা জুয়েলার্স’ দোকানে।

দোকান মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানিয়েছেন, দোকানে ৪০০ ভরির সোনার জুয়েলারি এবং ১০০ ভরির বন্ধকি সোনা ছিল। এছাড়া প্রায় ৪০ হাজার টাকা নগদও ছিল, যা সবই চোরদের হাতিয়ে নেয়া হয়েছে।

দোকান মালিক বলেন, “সাধারণ সময় অনুযায়ী আমি রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় গিয়েছিলাম। সকালে মার্কেটের দারোয়ান আমাকে খবর দিলে দেখি সব কিছু লোপাট হয়ে গেছে।” তিনি জানিয়েছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত রোববার (৫ অক্টোবর) যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ১২৫ ভরি সোনা ও নগদ ২.৭৫ লাখ টাকা চুরি হয়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন