

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর হাতিরঝিল এলাকায় ছিনতাই করার সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরে তাদের থানায় সোপর্দ করা হয়। শনিবার (৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
রোববার (৫ অক্টোবর) আনসার সদর দফতর থেকে জানানো হয়, টহলরত আনসার সদস্যদের তৎপরতায় মধুবাগ পূর্ব লেকপাড় সংলগ্ন এলাকা থেকে টাকার জন্য আটকে রাখা এক যুবককে উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুজনকে আটক করা হয়েছে।
আরও জানানো হয়, আনসার সদস্য খায়রুল ইসলাম, রাকিব হোসেন এবং রাশেদ মিয়া মধুবাগপূর্ব লেকপাড় এলাকায় ডিউটি করছিলেন। এসময় তারা একটি ঝোঁপের মধ্যে সন্দেহজনক কয়েকজনকে দেখতে পান। পরে সেখানে ছুটে যান।
তাদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। এসময় আনসার সদস্যরা মানিক ও হাসিফ নামে দুজনকে আটক করে। এ সময় সেখান থেকে সাইকুল ইসলাম রিফাত (২৫) নামে এক ভুক্তভোগী যুবককেও উদ্ধার করা হয়।
পরে তারা রিফাতের সঙ্গে কথা বলে জানতে পারেন, আটককৃত মানিক, হাসিফ ও তাদের সহযোগীরা তার পূর্বপরিচিত। সেই পরিচয়ের জেরে তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাই করে। পরে প্রাণনাশের হুমকি দিয়ে বাসা থেকে মুক্তিপণের টাকা দাবি করেছিল। এরপর রাজধানীর আফতাবনগর এলাকা থেকে রিফাতের ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করেন আনসার সদস্যরা।
হাতিরঝিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, ‘আনসাররা দুজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।’
মন্তব্য করুন
