

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর কাফরুলের একটি গার্মেন্টস কারখানার অফিসে ঢুকে এক কোটি টাকা চাঁদা দাবি করার পর গুলি করার ঘটনায় রাসেল মোল্লা (৩৫) ও রুমান তালুকদার (২৬) নামের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) গণমাধ্যমে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, শনিবার ( ১৮ এপ্রিল) সন্ধ্যায় কাফরুল থানাধীন এলাকার একটি গার্মেন্টস কারখানায় ১২ থেকে ১৩ জন প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকিও দেয় তারা। একপর্যায়ে উত্তেজিত হয়ে দুই জন পিস্তল বের করে কারখানার মালিক কামরুল ইসলামকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। একটি গুলি তার বাম কানের পাশ দিয়ে পিছনের ফাইল কেবিনেটের গ্লাসে লেগে গ্লাস ভেঙে যায়। অপর গুলিটি পিছনের দেয়ালে লাগে। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলা রুজুর পর কাফরুল থানার একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার দিবাগত রাতে মিরপুর-১৩ এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত রাসেল মোল্লা ও সাভার থানাধীন এলাকা হতে রুমান তালুকদারকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল ও ভাষানটেক থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক চাঁদাবাজি, মাদক, নারী নির্যাতন, চুরি, মারামারি ও বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেফতারকৃত রুমান তালুকদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও ঘটনায় ব্যবহৃত পিস্তল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন