শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম
সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন
expand
সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন

রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর উত্তরার সাত নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের সাত নম্বর বাড়িতে এই আগুন দেওয়া হয়। এই বাড়িকে রাজনৈতিক কার্যালয়ের মতো ব্যবহার করতেন সাবেক এমপি হাবিব।

আগুনের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন অনেক মানুষ। ভিতরে একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম। তিনি জানান, বিকেলের দিকে উত্তেজিত জনতা মূল বাড়ির সামনে থাকা একটি গাড়িতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও, তারা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। জনতাকে বুঝিয়ে পাঠিয়ে দেয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, সবকিছু এখন শান্ত আছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাড়িটির পাশে থাকা দোকানে আগুনের ঘটনা নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন