

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি'র ট্রাফিক বিভাগ।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। এর আগে গত রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, ট্রাফিকের মতিঝিল বিভাগে ১২টি বাস, ২ টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ৩০৪টি মোটরসাইকেলসহ সহ মোট ৪৫৭টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৮টি বাস, ৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৯১টি মামলা হয়েছে। তেজগাঁও বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ১৬৮টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ১৮২টি মোটরসাইকেলসহ মোট ২৬২টি মামলা হয়েছে।
এদিকে, ট্রাফিকের গুলশান বিভাগে ৯টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২৩০ টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ২৩টি বাস, ৯টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১৫১ টি মোটরসাইকেলসহ মোট ৩১৬টি মামলা হয়েছে। রমনা বিভাগে ১০টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৮৬ টি মোটরসাইকেলসহ মোট ১৭১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৬১টি গাড়ি ডাম্পিং ও ১৩৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
ট্রাফিক শৃঙ্খলাসহ ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ডিএমপি।
মন্তব্য করুন