শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
রাজধানীর হাতিরঝিল
expand
রাজধানীর হাতিরঝিল

রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে, যাতে বিস্ফোরণের পর সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজ এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে মোটরসাইকেলে আগুন ধরলেও কেউ আহত হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন