শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভিআইপি বাসের ধাক্কায় ঢাবির নারী শিক্ষার্থী আহত, ১০ বাস আটক 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:১৬ এএম
আটককৃত `ভিআইপি' বাস। ছবি: এনপিবি
expand
আটককৃত `ভিআইপি' বাস। ছবি: এনপিবি

রাজধানীর নীলক্ষেত মোড়ে আজিমপুর থেকে গাজীপুরগামী ভিআইপি বাসের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের দিয়া নামে এক আবাসিক নারী শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ঢাবির স্যার এএফ রহমান হলের কিছু শিক্ষার্থী দশটি ‘ভিআইপি’ বাস আটক করেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রিকশা আরোহী নারী শিক্ষার্থীকে ভিআইপি বাসের ধাক্কা ও কন্ট্রাক্টারের বাজে ব্যবহারের জের ধরে বাসগুলো আটক করা হয়।

সরেজমিনে উপস্থিত থেকে আটকৃত বাস গুলো ঢাবির মহসিন হল মাঠে জব্দ অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে নিউমার্কেট থানায় আহত নারী শিক্ষার্থীর সাথে ভিআইপি বাস কর্তৃপক্ষকে তদবির করে বিষয়টি মীমাংসা করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধাক্কা দেওয়া বাসটির লাইসেন্স ও ব্রেক ছিলনা বিধায় এমন ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক আমরা বন্ধুবান্ধব ঘটনাস্থলে ছুটে যায় এবং বাসগুলো আটক করি। তাছাড়া জব্দকৃত বাসগুলো বেশিরভাগই ছিল ফিটনেস বিহীন।

তবে বাসের স্টাফদের দাবি তাদের প্রত্যেকটি গাড়ির লাইসেন্স রয়েছে। তারা বলেন যে গাড়িটি ধাক্কা দিয়েছে সেটা তো থানায় রয়েছে তাহলে কেন শুধু শুধু আমাদের এতগুলো বাস শিক্ষার্থীরা আটক করেছে।

উপস্থিত এক শিক্ষার্থী বলেন প্রক্টরকে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাটি নিউ মার্কেট থানার অধীনে খতিয়ে দেখতে বলেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন