শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালশীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১১:০৭ পিএম
expand
কালশীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট, পাশাপাশি আরও চারটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ১৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়।

ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, “মিরপুরের কালশী এলাকার বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলা ভবনের ছয়তলায় আগুনের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই আমাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে কেউ হতাহত হয়েছে বলে কোনো তথ্যও পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন