

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে ইসকনসহ কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে বিক্ষোভ করেছে ইন্তিফাদা বাংলাদেশ নামে একটি সংগঠন। শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশ থেকে সংগঠনটি ছয় দফা দাবি তুলে ধরে।
তাদের মূল দাবি—ইসকনসহ যেসব প্রতিষ্ঠান অপরাধে সম্পৃক্ত বা সহায়তাকারী হিসেবে প্রমাণিত হবে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত চালিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজন হলে নিষিদ্ধ ঘোষণা করা।
অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে:
গাজীপুর ধর্ষণ ঘটনার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রকাশ্যে দুঃখ প্রকাশ এবং দ্রুত বিচার নিশ্চিত করা।
টঙ্গীতে অপহরণ ও হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামবিদ্বেষ প্রতিরোধে নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন।
মুসলিম নারীর নিরাপত্তা রক্ষায় সুনির্দিষ্ট আইন ও নীতিমালা তৈরি।
ইসলামবিদ্বেষবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ইমাম ও সংগঠনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।
ইন্তিফাদা বাংলাদেশের এক সদস্য আহমেদ রফিক বলেন, “যখন মুসলিম নারীর প্রতি নির্যাতন বা ধর্মীয় অবমাননা ঘটে, তখন রাষ্ট্র ও প্রশাসন নীরব থাকে। অপরাধীরা রেহাই পায়, অথচ ন্যায়বিচার অনুপস্থিত।”
তিনি অভিযোগ করেন, সমাজের সুশীল মহল ও রাজনৈতিক নেতারা নীরব দর্শক হয়ে আছে। “পশ্চিমারা কী বলবে, সেই ভাবনায় সবাই ব্যস্ত; কিন্তু আল্লাহর বিচারের ভয় কারও নেই,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “যখন কোরআন ও রাসুল (সা.)-এর অবমাননা হয়, তখন ইসলামী রাজনীতির কথা বলা অনেকেই মুখ খুলে না। মুসলিম সমাজে নীরবতা এখন অপরাধের অংশে পরিণত হয়েছে।”
সংক্ষিপ্ত সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বায়তুল মোকাররম থেকে শাপলা চত্বরের দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মন্তব্য করুন
