

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মোট ১৩ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নাজমা (২৫), সুমি আক্তার শিল্পী (২২), মোবারক (৪০), হাফিজুল (২৭), টিপু (৩০), আশিক (৩০), শ্রাবণ শাওন (২৫), তৈমুর আরিফ (৩৮), রাসেল (২৪), আব্দুল করিম (২২), বিল্লাল (৩২), মনির (৩০) ও হান্নান ইমরান (২০)।
মোহাম্মদপুর থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন