শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্মগেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০১:১১ পিএম
ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা
expand
ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা

ঢাকার ফার্মগেটে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এই আন্দোলনটি ট্রাকচাপায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার দাবি এবং নিরাপদ সড়কের জন্য প্রর্দশনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়ার প্রতিবাদ হিসেবে হয়েছে। প্রশাসনের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন তারা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ফার্মগেট মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন। এতে মহাখালী থেকে বিজয় সরণি ও আসাদগেট হয়ে ফার্মগেটগামী সব যান চলাচল বন্ধ হয়ে যায়। ফার্মগেট হয়ে বিজয় সরণিগামী যানও তারা আটকে দেন। ফলে যাত্রীরা তীব্র ভোগান্তিতে পড়েন।

গত মঙ্গলবার (২১ অক্টোবর)। ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে লড়ির চাপায় সিফাত নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হন। এই ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ শুরু হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বুধবার প্রশাসনের কিছু কর্মকর্তা তাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছিলেন। এই মন্তব্যের প্রতিবাদ এবং ক্ষমা দাবির জন্য তারা বৃহস্পতিবার ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন