

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার রমনার বড় মগবাজার এলাকায় নিজ বাসা থেকে ১৮ বছর বয়সী কলেজ শিক্ষার্থী শাহনেওয়াজ জামালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে রমনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
শাহনেওয়াজ জামাল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুর। বাবা আব্দুল মালেক। পরিবারটি রমনার বড় মগবাজারে ভাড়া বাসায় বসবাস করত।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, খবর পেয়ে আমরা গিয়ে ঘরের দরজার ছিটকানি ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ঢামেকে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত শিক্ষার্থীর কিছুটা মানসিক সমস্যা ছিল। রাতের ঘটনা পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার পর ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন
