

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে প্রায় ৪ হাজার মামলা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ৩ হাজার ৯শ ৫২টি মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২ টি বাস, ১৯ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ১২৩ টি মোটরসাইকেলসহ মোট ২১৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৫ টি বাস, ৬ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৬৩ টি সিএনজি ও ২৯৭ টি মোটরসাইকেলসহ মোট ৫২০ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২ টি বাস, ৩৯ টি ট্রাক, ৩৪ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ১৮৬ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৭ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ৬ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি ও ১৩৬ টি মোটরসাইকেলসহ মোট ২৮৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭০ টি বাস, ৪৯ টি ট্রাক, ৭৩ টি কাভার্ডভ্যান, ৯৮ টি সিএনজি, ৪১৭ টি মোটরসাইকেলসহ মোট ৯১৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৭৯ টি বাস, ৩৩ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ৯৫ টি সিএনজি ও ৪০৪ টি মোটরসাইকেলসহ মোট ৯২৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৬০ টি বাস, ৮ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ১৫৫ টি মোটরসাইকেলসহ মোট ৪৫৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৮৪২ টি গাড়ি ডাম্পিং ও ৫০৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।



