

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, বিশেষ নিয়োগের ব্যবস্থা এবং স্বতন্ত্র কোটা পুনর্বহালের দাবিতে রাজধানীতে লং মার্চ শুরু করেন দৃষ্টি প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীরা। তাদের এই পদযাত্রার গন্তব্য ছিল যমুনার অভিমুখে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় থেকে প্রতিবাদী এই যাত্রা শুরু হয়। তবে অল্প সময়ের মধ্যেই পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি থামিয়ে দেয়।
এ সময় বিক্ষোভকারীরা শাহবাগ থানার সামনে বসে পড়েন এবং সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন। পরে পুলিশ তাদের জাতীয় জাদুঘরের সামনে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীরা জানান, দীর্ঘদিন ধরে তারা কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। ২০১৮ সাল থেকে নিয়মিতভাবে তাদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানালেও বাস্তব অগ্রগতি হয়নি।
তাদের পাঁচ দফা দাবি হলো-
১️. প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী শিক্ষিত বেকারদের বিশেষ নিয়োগ দিতে হবে প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে।
২️. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ কোটা সংরক্ষণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
৩️. দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধীরা নিজেদের পছন্দমতো শ্রুতি লেখক (বিকল্প সহকারী) মনোনয়ন দিতে পারবেন -এমন নীতিমালা করতে হবে।
৪️. সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট শিক্ষা–প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নির্দিষ্ট কোটা অনুযায়ী দৃষ্টি প্রতিবন্ধীদের চাকরিতে নিয়োগ দিতে হবে।
৫️. প্রতিবন্ধী প্রার্থীদের সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছর এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩৭ বছর নির্ধারণ করতে হবে।
বিক্ষোভকারীরা বলেন, আমরা শিক্ষিত, যোগ্য এবং কর্মক্ষম হয়েও বারবার বঞ্চিত হচ্ছি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মন্তব্য করুন
