বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে গণধোলাই, যুবক নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৮:৫৭ পিএম
ফাইল ছবি
expand

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গণধোলাইয়ে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার পাবলিক টয়লেটের পাশে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই যুবকের মৃত্যু হয়।

গণধোলাইয়ে আহত হওয়ার পর ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী সবুজ হাওলাদার ও ইসরাফিল জানান, বিকেলে তারা যাত্রাবাড়ী চৌরাস্তার পাবলিক টয়লেটের পাশে আহত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন। এরপর প্রথমে তাকে একটি রিকশায় করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হয়। একপর্যায়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

তারা আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি- চৌরাস্তায় এক নারীর কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেয় ওই যুবক। পরে পালিয়ে যাওয়ার সময় পথচারীরা তাকে ধরে গণধোলাই দেয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম গণধোলাইয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গণধোলাইয়ের খবর পেয়ে হাসপাতালে এসে ওই যুবকের মরদেহ দেখতে পাই। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে দেখে ভবঘুরে ও মাদকাসক্ত মনে হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হাসপাতাল ক্যাম্প থেকে পথচারী ইসরাফিল (২৫) ও আরেক পথচারী ভোলায় কর্মরত আনসার সদস্য সবুজ হাওলাদারকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank