

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বনশ্রীতে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে। বনশ্রীর সি ব্লক ঘিরে প্রায় অর্ধ শতাধিক সদস্যের একটি দল অভিযান চালালেও সেখানে কথিত ডাকাত দলের কাউকে পাওয়া যায়নি।
তবে অভিযান শেষে ডাকাতির তথ্য দেওয়া ব্যক্তিকেই আটক করে নিয়ে গেছে পুলিশ। তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার (২৩ আগস্ট) বিকেলে বনশ্রীর ২ নম্বর সড়কের সি ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।
ডিবি সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি ডাকাত দল অবস্থান করছে এবং তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য পেয়ে ডিবির একটি দল সেখানে যায়। পরে প্রায় ৬০ জন পুলিশ সদস্য পুরো সি ব্লক ঘিরে ফেলেন।
অভিযানে সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও কোনো কথিত ডাকাতকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
পরে পুলিশকে তথ্য দেওয়া ব্যক্তির বিষয়ে খোঁজ নিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্র বলছে, আটক ব্যক্তির বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।
তবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো কী ধরনের এবং ডাকাতির তথ্য দেওয়ার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।


