শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে উদযাপন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০১:৪৭ পিএম
ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির বার্ষিক ফ্যামিলি ডে অনুষ্ঠিত
expand
ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির বার্ষিক ফ্যামিলি ডে অনুষ্ঠিত

জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো রাজধানী ঢাকায় টিভি, রেডিও, নিউজ পেপার ও অনলাইনে কর্মরত মাদারীপুরের কৃতি সন্তানদের নিয়ে গঠিত ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির বার্ষিক ফ্যামিলি ডে।

পরিবারের সদস্যদের নিয়ে একটি আনন্দ ও উপভোগ্য সময় উদযাপন করেন সংগঠনটির সদস্যরা।

শনিবার (১৮ অক্টোবর) মুন্সীগঞ্জের মর্ডান গ্রিন সিটি রিসোর্টে এ ফ্যামিলি ডে উদযাপন করা হয়। শিশু সন্তানদের বিনোদন, সদস্যদের খেলাধুলা, ভাবিদের পিলোপাসিং খেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ মান্নান মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের কালকিনি উপজেলার মেধাবী ও কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। অনুষ্ঠান সফল করতে ভূমিকা রেখেছেন সংগঠনটির সিনিয়র সদস্য মো. মতিউর রহমান, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না, সময় টিভির নিউজ পেজেন্টার ও জনকল্যাণ সম্পাদক গোলাম রাব্বী, কার্যনির্বাহী সদস্য ইসরাফিল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শামীম আহসান, কোষাধ্যক্ষ মোহাম্মদ জিহাদুল ইসলাম, দফতর সম্পাদক আবুল খায়ের খান, সাবেক দুই সভাপতি সৈয়দ আফজাল হোসেন ও মামুন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সেলিম আহমেদ, শিবচর প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জনকণ্ঠের শিবচর প্রতিনিধি কামরুল ইসলাম, অন্যতম সদস্য নাজমা আক্তার পাপড়ি, কার্যনির্বাহী সিনিয়র সদস্য প্রসূণ আশীষ এবং মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি ও সময় টিভির সিনিয়র রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন